০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে সমবেত হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী বলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি সবসময় প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি দাবি করেন, কোটা সংস্কার আন্দোলন এবং ২৪ জুলাইয়ের আন্দোলন ছাত্র অধিকার পরিষদের হাত ধরেই সূচিত হয়। সংগঠনের অর্জন ইতোমধ্যে দেশবাসী প্রত্যক্ষ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মাসুদুর রহমান বলেন, ছাত্র অধিকার পরিষদ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ন্যায়সংগত দাবির পক্ষে কাজ করবে। তিনি ফরম ফিলাপ বাণিজ্য বন্ধসহ শিক্ষার্থীদের সকল ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হাসান মামুন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির মতো কর্মকাণ্ড না হয়, সে বিষয়ে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আলামিন, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে এম ইমরান শাহিনসহ ছাত্র, গণ ও যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

দশমিনায় ছাত্র অধিকার পরিষদের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময়: ০১:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬