১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেল’র গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীতে ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৬:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৪৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগেই সরকার গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কলের গেজেট প্রকাশের দাবীতে পটুয়াখালীতে গণকর্ম বিরতি, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে  ৪র্থ শ্রেনীর শত শত সরকারি কর্মচারীরা। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য সমন্বয় পরিষদ পটুয়াখালীর সভাপতি মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সহ-সভাপতি গফফার বিশ্বাস, সহ-সভাপতি খবির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি মো. ইমন, সহ-সভাপতি মো. জাকির হোসেন, সরকারি কলেজের সমন্বয়ক মনির হোসেন, স্বাস্থ্য বিভাগের কর্মচারী সমিতির সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, মো.দেলোয়ার হোসেন, সমাজসেবা বিভাগের সমন্বয়ক মহসীন, শিক্ষা অফিসের কবির হোসেন ও মজিবর তালুকদার প্রমুখ।

বক্তারা, আসন্ন ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আগেই সরকার গঠিত জাতীয় বেতন কমিশন ২০২৫ এর সুপারিশকৃত নবম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি করেন। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুশিয়ারি করেন বক্তারা। 

এ সময় জেলা সদরের সকল সরকারি দপ্তরের চতুর্থ শ্রেনির শত শত কর্মচারি উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা গণপূর্ত বিভাগে জমায়েত হয়ে অবস্থান করে। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে সরকারি কর্মচারীরা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

নবম পে-স্কেল’র গেজেট প্রকাশের দাবিতে পটুয়াখালীতে ৪র্থ শ্রেনীর সরকারি কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আপডেট সময়: ০৬:৫৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬