০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণফেল করানোর প্রতিবাদে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০১:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে প্রমোশন পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের মাধ্যমে গণফেল করানোর অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। যারা শিক্ষকদের কাছে কোচিং করে, তারাই কেবল পরীক্ষায় পাস করছে। আর যারা কোচিং না করে, তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হচ্ছে।

এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, নবম শ্রেণির প্রমোশন পরীক্ষায় দশম শ্রেণির প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও নিয়মবহির্ভূত।

মানববন্ধন থেকে তারা দ্রুত এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

Tag:
জনপ্রিয়

গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে দুমকিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

গণফেল করানোর প্রতিবাদে পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

আপডেট সময়: ০১:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬