১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বস্তাবন্দী এক বৃদ্ধ মহিলার লা*শ উদ্ধার; পুলিশ বলছে পরিকল্পিত হ*ত্যাকা*ন্ড

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১০:১৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৭১৭ বার পড়া হয়েছে

শনিবার( ২৪ জানুয়ারী) পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড এলাকায় মুন্সি বাড়ির সামনে বহালগাছিয়া কচুরিপানায় ভরা বহালগাছিয়া খাল থেকে ৫৯ বছর বয়সী বস্তাবন্দী পিয়ারা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা ও পিয়ারা বেগমের ছোট ছেলে সুমন জানান, গত ২১ জানুয়ারী বুধবার সন্ধ্যা থেকে পিয়ারা বেগম নিখোঁজ হয়। স্থানীয় কালাম মুন্সি জানায়, পিয়ারা বেগমের ছোট ছেলে সুমনকে নিয়ে অনেক খোজাখুঁজি করে আজ শনিবার আনুমানিক দুপুর ১ টার দিকে বাড়ির সামনে রাস্তার দক্ষিণ পাশে বহালগাছিয়া খালপাড়ে একটা বস্তা দেখতে পায়। বস্তার মুখ খুলে পিয়ারা বেগমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এসআই (নিরস্ত্র) খায়রুল আলম লাশের সুরাতহাল শেষ করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের ধারনা এটা পরিকল্পিত হত্যাকান্ড।  সিসি ক্যামরার ফুটেজ পর্যালোনা করে ঘটনার সত্যতা নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

পিয়ারা বেগমের স্বামী খালেক মিস্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে স্বজনরা জানান। স্থানীয়রা জানান, পিয়ারা বেগম একজন ভাল মহিলা ছিলেন। তার লাশ উদ্ধার খবরে শত শত নারী পুরুষ ঘটনাস্থলেন ছুটে আসেন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে বস্তাবন্দী এক বৃদ্ধ মহিলার লা*শ উদ্ধার; পুলিশ বলছে পরিকল্পিত হ*ত্যাকা*ন্ড

আপডেট সময়: ১০:১৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬