১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-১ আসনে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী হলেন এবি পার্টির ডাঃ ওয়াহাব মিনার

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৫:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৫৩২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) ডাঃ ওয়াহাব মিনার। 

পটুয়াখালী জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিঃ কামাল হোসেন জানান, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার কৌশলের অংশ হিসেবে কেন্দ্রীয় পর্যায় জোটের আসন সমঝোতায় পটুয়াখালী-১ আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী কেন্দ্রীয় নেতা মেজর (অবঃ) ডাঃ ওয়াহাব মিনারকে জোট’র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।”

এ প্রার্থী ঘোষনায় পটুয়াখালী জেলা জামায়াতের আমীর পটুয়াখালী-১ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, “কেন্দ্রীয় ১০ দলীয় জোট যাকে প্রার্থী করেছেন আমরা জেলা জামায়াতের নেতা- কর্মীরা তার পক্ষে কাজ করব।” অনুরূপ বলেছেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ।

জেলা এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিঃ কামাল হোসেন বলেন, “আমরা ১৭ জানুয়ারী শনিবার রাতে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক করে নির্বাচন সংক্রান্ত আলোচনা করে জোটবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের মাঠে কাজ করবো।”

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালী-১ আসনে জামায়াতের নেতৃত্বে ১০ দলীয় জোটের প্রার্থী হলেন এবি পার্টির ডাঃ ওয়াহাব মিনার

আপডেট সময়: ০৫:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬