০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক

পটুয়াখালীর বাউফল উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকা থেকে এসব বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পোনাহুরা এলাকায় একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ওই এলাকা থেকেই আরও দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

তবে উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গগুলো কোন ব্যক্তির এবং কীভাবে সেগুলো ওই এলাকায় এসেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এটি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কি না, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। এ ছাড়া অপরাধের আলামত সংগ্রহ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শনে আসছে। তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং উদ্ধার হওয়া অঙ্গপ্রত্যঙ্গের পরিচয় শনাক্ত করতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছেন এলাকাবাসী।

Tag:
জনপ্রিয়

অনুপস্থিত থেকে ফৌজদারি অপরাধ ও বিভিন্ন অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

বাউফলে অজ্ঞাত ব্যক্তির মরদেহের বিচ্ছিন্ন একটি হাত ও দুটি পা উদ্ধার, এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক

আপডেট সময়: ০৮:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬