০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ, পেট্রোল ও পটকাসদৃশ বস্তুসহ যুবক আটক

খুলনার শিববাড়ি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) ভোররাতে নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বোতলভর্তি পেট্রোল ও পটকাসদৃশ কিছু বস্তু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

আটক ফাহাদ হোসেন নগরীর ১৯ নম্বর শেখপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হাসান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাতে একটি মোটরসাইকেলে করে তিন যুবক শিববাড়ি মোড়ে আসে। একপর্যায়ে তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে জুলাই স্মৃতিস্তম্ভের কাছে যায়। সেখানে তার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে তল্লাশি করা হলে বোতলভর্তি পেট্রোল ও পটকাসদৃশ কিছু বস্তু পাওয়া যায়।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের উপস্থিতি ও স্থানীয়দের তৎপরতা টের পেয়ে মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় সেখানে তিনজন যুবক ছিল। তাদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুজনের পরিচয় ও অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার উদ্দেশ্য বা ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ০৫:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬