০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্ট গার্ড

সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি আহত চিত্রা হরিণ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারের পর হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের গভীর অরণ্যে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ১০টার দিকে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মোংলা থানাধীন সুন্দরবনের পশুর নদীর সুন্দরতলা খালসংলগ্ন এলাকায় একটি চক্র হরিণ শিকারের উদ্দেশ্যে ফাঁদ পেতে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করা হয়। পরে হরিণটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে দুপুর ৩টার দিকে নন্দবালা ফরেস্ট অফিসের বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সুন্দরবনের সূর্যমুখী এলাকায় হরিণটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ শিকার প্রতিরোধ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় ১টি ব্রিজের অভাবে সাত হাজার মানুষের চরম দুর্ভোগ, ঝুঁকিপূর্ণ সাঁকোই ৫০০ শিক্ষার্থীর একমাত্র ভরসা

সুন্দরবনে শিকারির ফাঁদে আটকে পড়া আহত চিত্রা হরিণ উদ্ধার, চিকিৎসা শেষে অবমুক্ত করল কোস্ট গার্ড

আপডেট সময়: ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬