০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি লেখাপড়া করতে চাই, বিয়ে করতে চাই না’—বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসার সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর আকুতি

‘আমি লেখাপড়া করতে চাই। আমাকে বিয়ে দেওয়া হলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে।’—এমন আকুতি জানিয়ে নিজের বাল্যবিয়ে বন্ধের দাবিতে মাদ্রাসার সুপারের কাছে লিখিত আবেদন করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নিজের শিক্ষাজীবন ও ভবিষ্যৎ রক্ষায় প্রতিষ্ঠানপ্রধানের দ্বারস্থ হয় সে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে বিয়ের আয়োজন।

ঘটনাটি পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গম চরকাজল ইউনিয়নের ছোট শিবা এলাকার। ওই এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী মেয়েটি। পড়াশোনায় মেধাবী এই শিক্ষার্থী শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে। তার জন্ম ২০১২ সালের ২৮ মার্চ। সে হিসাবে বর্তমানে তার বয়স ১৪ বছর।

জানা গেছে, পরিবারের পক্ষ থেকে সোমবার (৯ নভেম্বর) তার বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। এ উপলক্ষে চলছিল পারিবারিক আয়োজনও। কিন্তু অল্প বয়সে বিয়েতে সম্মতি ছিল না ওই শিক্ষার্থীর। পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন থেকে সে পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। একপর্যায়ে গত ৮ নভেম্বর মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদের কাছে বিয়ে বন্ধের আবেদন জমা দেয়।

আবেদনে শিক্ষার্থীটি জানায়, তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করা হচ্ছে। সে লেখাপড়া চালিয়ে যেতে চায়। এমনকি পরিবারের কাছে নিজেকে বোঝা মনে হলে মাদ্রাসার দায়িত্বে রেখে হলেও তাকে পড়াশোনার সুযোগ করে দেওয়ার আকুতি জানায় সে।

একজন কিশোরী শিক্ষার্থীর এমন আবেদন বিষয়টি নতুন করে সামনে নিয়ে আসে। মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এদিকে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে তা বন্ধে উদ্যোগ নেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। তিনি সংশ্লিষ্ট পরিবারের বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠান। তাঁদের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা সম্ভব হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, ‘বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে গ্রাম পুলিশ ও তহশিলদার পাঠিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। তহশিলদার ওই শিক্ষার্থী ও তার বাবাকে আমার কার্যালয়ে নিয়ে আসছেন। তাঁরা আসার পর মেয়েটির বাবার সঙ্গে কথা বলব।’

একটি শিশুর জীবনে বিয়ে নয়, বরং শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই হওয়া উচিত পরিবারের প্রধান দায়িত্ব। নিজের অধিকার ও স্বপ্ন রক্ষায় ওই শিক্ষার্থীর সাহসী উদ্যোগ এবং প্রশাসনের সময়োপযোগী হস্তক্ষেপ বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীর গলাচিপায় দোকানে পুলিশের মাদকবিরোধী অভিযান, ৭ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার

‘আমি লেখাপড়া করতে চাই, বিয়ে করতে চাই না’—বাল্যবিয়ে ঠেকাতে মাদ্রাসার সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর আকুতি

আপডেট সময়: ০৬:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬