ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর আবদুল করিম মৃধা কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো. বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান লায়লা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।
অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সচিব ও সহকারী অধ্যাপক মো. গোলাম রহমান এবং কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইমরান তালুকদার।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. ফারুক আহমেদ, সহকারী অধ্যাপক মো. মসিউর রহমান, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার জাহান, সহকারী অধ্যাপক মার্জিয়ানা পারভীন এবং সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও প্রেক্ষাপট নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির।
এর আগে কলেজ প্রাঙ্গণে তাঁর নামে প্রতিষ্ঠিত ‘অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির গ্রন্থাগার’ উদ্বোধন করা হয়। কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের দেওয়া তিন লাখ টাকা অনুদানে গ্রন্থাগারটি নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানের সঞ্চালক সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দীন জানান, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি, জ্ঞানচর্চা ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ আধুনিক গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হয়েছে।
আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জালাল আহমেদ: 











