০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মার বুকে জেলের জালে ধরা দিল বিশাল আকৃতির কাতল মাছ, নিলামে এক মাছের দাম উঠল ৫৫ হাজার ২০০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে লুতফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে মাছটি দৌলতদিয়া মাছ বাজারে নিলামে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। বড় আকৃতির এই মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরের দিকে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।

জেলে লুতফর হালদার জানান, বুধবার রাত ১০টার দিকে কয়েকজন সঙ্গীকে নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট-সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে যান তিনি। রাতভর নদীতে জাল ফেলে মাছের অপেক্ষায় ছিলেন তারা। এক পর্যায়ে বৃহস্পতিবার ভোরের দিকে হঠাৎ জালে জোরালো ধাক্কা অনুভব করেন। এতে জালে বড় কোনো মাছ আটকা পড়েছে বলে ধারণা হয় তাদের।

পরে বেশ কষ্ট করে জালটি নদী থেকে ওপরে তুলতেই দেখা যায়, তাতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল মাছ। বড় মাছটি দেখে আনন্দিত হয়ে ওঠেন লুতফর ও তার সঙ্গীরা। দীর্ঘ সময় নদীতে মাছ ধরার পর এমন বড় মাছ পাওয়ায় তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, বৃহস্পতিবার ভোরে জেলে লুতফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউলের আড়ত থেকে তিনি মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে কিনে নেন। ২৩ কেজি ওজনের মাছটির মোট দাম পড়ে ৫৫ হাজার ২০০ টাকা।

তিনি আরও জানান, মাছটি কেনার পর কেজি প্রতি কিছুটা লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করে দেন।

পদ্মা নদীতে মাঝেমধ্যে এ ধরনের বড় আকৃতির মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। বিশেষ করে বড় মাছ ধরা পড়লে তা দ্রুত মাছ বাজারে বিক্রি হয়ে যায় এবং রাজধানীসহ বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে পৌঁছে যায়।

Tag:
জনপ্রিয়

অনুপস্থিত থেকে ফৌজদারি অপরাধ ও বিভিন্ন অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

পদ্মার বুকে জেলের জালে ধরা দিল বিশাল আকৃতির কাতল মাছ, নিলামে এক মাছের দাম উঠল ৫৫ হাজার ২০০ টাকা!

আপডেট সময়: ০৯:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬