০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

পটুয়াখালীর দুমকিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মিজানুর রহমান হাওলাদার (৪৬)। তিনি বরিশাল জেলার বন্দর থানাধীন কাউয়ার চর, দিনারের পোল এলাকার বাসিন্দা। অপরজন মো. রুবেল শিকদার (৩২)। তিনি পিরোজপুর জেলার কাউখালী থানাধীন কাউখালী সদর ইউনিয়নের আয়রন এলাকার বাসিন্দা।

অভিযানে দায়িত্ব পালনকারী উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম মোল্লা উদ্ধার করা গাঁজা ও নোহা মাইক্রোবাসের বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Tag:
জনপ্রিয়

অনুপস্থিত থেকে ফৌজদারি অপরাধ ও বিভিন্ন অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, এএসপির বাধ্যতামূলক অবসর

দুমকিতে পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

আপডেট সময়: ০৯:২০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬