১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন, দেশীয় পণ্যের পসরা নিয়ে হাজির উদ্যোক্তারা

‘ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬’। ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শেষ বিকেলে পটুয়াখালী ডিসি স্কয়ার মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত এ মেলা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম সজল, সিভিল সার্জন ডা. খালিদর রহমান মিয়া, বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসানসহ বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা।

মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত ও তৈরি করা নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলায় স্থান পেয়েছে পাটজাত পণ্য, বস্ত্র, হস্তশিল্প, খাদ্যসামগ্রী, গৃহসজ্জার উপকরণ, প্রসাধনীসহ নানা ধরনের দেশীয় পণ্যের আকর্ষণীয় স্টল। এসব স্টলে ক্রেতা ও দর্শনার্থীরা ঘুরে ঘুরে পণ্য দেখার পাশাপাশি পছন্দের সামগ্রী কেনার সুযোগ পাচ্ছেন।

আয়োজকরা জানান, স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, ক্রেতা-বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি এবং দেশীয় শিল্প ও পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোই এ মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ক্ষুদ্র শিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে দর্শনার্থীরা দেশীয় পণ্যের প্রদর্শনী ও কেনাকাটার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। স্থানীয় বাসিন্দা, ক্রেতা, দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার উদ্যোগ

পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন, দেশীয় পণ্যের পসরা নিয়ে হাজির উদ্যোক্তারা

আপডেট সময়: ০৯:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬