১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ -দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা আকন কুদ্দুসুর রহমানের

“একজন বিএনপির নেতাকর্মী খারাপ কাজ করলে তিনি আর বিএনপির পরিচয় দিতে পারবেন না”—দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এমন কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।

তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রাখার কোনো বিকল্প নেই। আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম এবং স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডে নেতাকর্মীদের জড়িত হওয়া যাবে না।”

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গলাচিপা উপজেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বিভিন্ন সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আলতাফ খানসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের সময় গলাচিপা উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়। এর ফলে তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয়হীনতা ও মতবিরোধ দেখা দেয়। এসব বিরোধ নিরসন করে দলীয় ঐক্য ফিরিয়ে আনা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় নেতারা দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং আগামী দিনের রাজনৈতিক ও নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার উদ্যোগ

‘খারাপ কাজ করলে বিএনপির পরিচয় দিতে পারবেন না’ -দলীয় নেতাকর্মীদের কড়া বার্তা আকন কুদ্দুসুর রহমানের

আপডেট সময়: ০৯:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬