১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের প্রকাশ্যে সশস্ত্র হা/মলা: চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গু/লি করে হ/ত্যা

খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত তরিকুল ইসলাম শেখ ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তরিকুল ইসলাম ওই চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দোকানের ভেতরে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে হামলাকারীরা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে এবং ঘটনার পেছনে কোনো পূর্বশত্রুতা বা অন্য কোনো বিরোধ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর পুলিশ হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক জানান, ডুমুরিয়ায় এক যুবককে গুলি করার ঘটনা তাঁরা জানতে পেরেছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে ঢুকে এভাবে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় খোঁজার উদ্যোগ

খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের প্রকাশ্যে সশস্ত্র হা/মলা: চায়ের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গু/লি করে হ/ত্যা

আপডেট সময়: ০৯:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬