০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি মোংলায় পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মোংলা ও খুলনায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ে অবস্থিত নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টায় হেলিকপ্টারযোগে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বন্দরের কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এ প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার পরিবহনের সক্ষমতা বাড়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে নতুন সুযোগ তৈরি হতে পারে।

মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বাগেরহাট ও খুলনার সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা। পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট দপ্তর ও আয়োজকদের পক্ষ থেকেও চলছে ব্যাপক প্রস্তুতি।

মোংলা বন্দরকেন্দ্রিক বড় উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিনিয়োগ সহযোগিতার উদ্যোগের কারণে প্রধানমন্ত্রীর এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Tag:
জনপ্রিয়

মির্জাগঞ্জে পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ, ৪৮ ঘন্টা পর বাড়ির পাশের গর্তে মিলল স্কুলছাত্রী যুথির মরদেহ

এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট সময়: ০১:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬