পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সহ-সভাপতি মো. শাহ জালাল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক মো. মতি, পটুয়াখালী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. তাহের ও সদস্য সচিব আরিফুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার উন্নয়নে দেশ এগিয়ে নিচ্ছেন, এ সময় পতিত ফ্যাসিস্ট ও গুপ্তরা সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির করে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্র করছে। এ ষরযন্ত্রকারীদের বিরুদ্ধে বিএনপির সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও রাজপথে ছিল, আগামীতেও থাকবে বলে জানান বক্তারা।
জালাল আহমেদ: 










