পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা কমিটির শীর্ষ নেতৃবৃন্দের স্বাক্ষরে এই কমিটি চূড়ান্ত অনুমোদন লাভ করে।
ঘোষিত এই নতুন কমিটিতে বাবু বিজয় কৃষ্ণ শীল-কে আহ্বায়ক এবং বাবু পংকজ সরকার-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক পরিমল কুমার রায় এবং সদস্য সচিব সুকান্ত চন্দ্র দাস যৌথভাবে এই কমিটির অনুমোদন পত্রে স্বাক্ষর করেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দগন হলেন।
বাবু বিদ্যাসাগর কুন্ডু (শিক্ষক) – সিনিয়র যুগ্ম আহ্বায়ক
বাবু নিখিল চন্দ্র রায় (শিক্ষক) – যুগ্ম আহ্বায়ক
বাবু শিপলু সরকার (শিক্ষক) – যুগ্ম আহ্বায়ক
বাবু বঙ্কিম চন্দ্র হাওলাদার – যুগ্ম আহ্বায়ক
বাবু কালু কর্মকার – যুগ্ম আহ্বায়ক
বাবু তারক দাস – যুগ্ম আহ্বায়ক
বাবু রতন দেবনাথ – যুগ্ম আহ্বায়ক
বাবু মিঠু পোদ্দার – যুগ্ম আহ্বায়ক
বাবু সুমন অধিকারী (শিক্ষক) – যুগ্ম আহ্বায়ক
কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকগণ হলেন বাবু তপন চন্দ্র সাহা (শিক্ষক), বাবু শ্যাম সুন্দর দে, বাবু মিলন চন্দ্র হাওলাদার, বাবু সমীর চন্দ্র, বাবু সুমন চন্দ্র হাওলাদার (শিক্ষক), বাবু দিলিপ ব্যাপারী, বাবু উত্তম হাওলাদার,বাবু বিপুল চন্দ্র, বাবু সুমন্ত বারিকদার (শিক্ষক), বাবু পরিমল মিস্ত্রী, বাবু শংকর মিস্ত্রী, বাবু বিজন চক্রবর্তী, বাবু শংকর চন্দ্র বারিকদার, বাবু মিঠু কর্মকার, বাবু পলাশ চন্দ্র হাওলাদার, বাবু পবিত্র চন্দ্র শীল, বাবু সুজন চন্দ্র শীল, বাবু রঞ্জন কুমার রায়, বাবু শেখর অধিকারী এবং বাবু সজল দাস
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, উপজেলার সর্বস্তরের অসাম্প্রদায়িক চেতনা রক্ষা এবং সনাতনসহ সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











