০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরপর ৪টি ক/ক/টেল বিস্ফো/রণে আ/তঙ্ক পটুয়াখালীর বাউফল পৌর শহরে; ঘটনাস্থল পরিদর্শনে বাউফল পুলিশ

রাতের নীরবতা ভেঙে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ। মাত্র এক মিনিটের ব্যবধানে পরপর চারটি ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পটুয়াখালীর বাউফল পৌর শহরে।

বিস্ফোরণের ঘটনাস্থল ছিল বাউফল থানার অদূরে পাবলিক মাঠ, কুন্ডপট্টী, গোলাবাড়ী ও উপজেলা পরিষদের সামনের এলাকা। হঠাৎ বিকট শব্দে দোকানপাট ও রাস্তায় থাকা মানুষজন ছুটোছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সারে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় এক মিনিটের ব্যবধানে পৌর শহরের বিভিন্ন স্থানে ৫ থেকে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাউফল থানার পুলিশ।

এ ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। তবে বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “আজকে একটি বিশেষ প্রোগ্রাম ছিল। সেই বিশেষ প্রোগ্রামের পর এটি একটি ফাজলামো ছাড়া আর কিছুই না। সেই ফাজলামির কারনটা কী, তা খতিয়ে দেখা হচ্ছে।”

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১১:৫৯:১২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬