১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিশিষ্ট সমাজসেবক মুশফিকুর রহমান মামুন খানের জানাজায় মুসুল্লীদের ঢল; অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন সহপাঠীরা

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালী সরকারী বালিকা উচ্চবিদ্যালয় এলাকার মরহুম আশরাফ আলী খান এর বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক  মুশফিকুর রহমান মামুন খানের জানাজায় মুসুল্লীদের ঢল নামে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বাদ জুমা বড় জামে মসজিদের সামনে মুশফিকুর রহমান মামুন খানের জানাজা নামাজ পরিচালনা করেন মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মো. আবু সাঈদ।

এ সময় মরহুমের জন্য দোয়ে চেয়ে বক্তব্য রাখেন মরহুমের খালাত ভাই মো. তসলিম সিকদার, মদীনা জামে মসজিদের খতিব আলহাজ্ব  মাওলানা মো. আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক প্রবীন রাজনীতিবিদ আব্দুর রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপি নেতা পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু, একমাত্র ছেলে মোসাব্বির আলী খান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শত শত মুসুল্লী।

উল্লেখ্য,, মুশফিকুর রহমান মামুন খান বৃহষ্পতিবার রাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তার অসুস্থা মা’য়ের কাছে যাওয়ার পথে অসুস্থ হয়ে মৃত্যুবরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি অসুস্থ মা, স্ত্রী, এক ছেলে, তিন ভাই ও এক বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে জুবিলিয়ান ৮০ সহপাঠী বন্ধুমহল ও এলকায় শোকের ছায়া নেমে আসে।

Tag:
জনপ্রিয়

বিশিষ্ট সমাজসেবক মুশফিকুর রহমান মামুন খানের জানাজায় মুসুল্লীদের ঢল; অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন সহপাঠীরা

বিশিষ্ট সমাজসেবক মুশফিকুর রহমান মামুন খানের জানাজায় মুসুল্লীদের ঢল; অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন সহপাঠীরা

আপডেট সময়: ০৯:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬