০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পায়রা সমুদ্র বন্দরের ৫৫০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে নিম্নচাপ, দেশের সব বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি

পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিনত হয়েছে। এটি গতকাল রাত নয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ৫৫০ কিলোমিটার, চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৬৭০, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৬২৫ ও মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিলো।

এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গতকাল রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নিম্নচাপটি আরো পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরার ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Tag:
জনপ্রিয়

পটুয়াখালী জেলায় কলেজ পর্যায়ে সরকারি মহিলা কলেজ এর সহযোগী অধ্যাপক রাশিদুল হাসান গুণী শিক্ষক নির্বাচিত

পায়রা সমুদ্র বন্দরের ৫৫০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে নিম্নচাপ, দেশের সব বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত জারি

আপডেট সময়: ০১:৩১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬