০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে মেয়র প্রার্থী পিপিএম রিয়াজ হোসেনের গণসংযোগ; নাগরিকসেবার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সাবেক সহকারী পুলিশ সুপার (অব.) রিয়াজ হোসেন পিপিএম পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তিনি বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে রিয়াজ হোসেন পিপিএম ব্যবসায়ী, প্রবীণ ব্যক্তি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি পৌরসভার নাগরিকসেবা উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন স্থানীয় সমস্যা নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

রিয়াজ হোসেন পিপিএম চাকরী জীবন শেষে এলাকার মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। নির্বাচিত হলে পৌরবাসীর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নাগরিকসেবার মানোন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, “বাউফল পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা হবে।”

গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

পরপর ৪টি ক/ক/টেল বিস্ফো/রণে আ/তঙ্ক পটুয়াখালীর বাউফল পৌর শহরে; ঘটনাস্থল পরিদর্শনে বাউফল পুলিশ

বাউফলে মেয়র প্রার্থী পিপিএম রিয়াজ হোসেনের গণসংযোগ; নাগরিকসেবার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান

আপডেট সময়: ১০:৫৩:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬