০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা উৎযাপন

পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা পূজা উৎযাপন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন মন্দির ও হিন্দু অধ্যুষিত পাড়া-মহল্লায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ পূজা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই বিভিন্ন মন্দিরে পুরোহিতদের মন্ত্রপাঠ, পূজা-অর্চনা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে বিশ্বকর্মার প্রতিমায় পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রার্থনা করেন।

পূজাকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। মন্দির প্রাঙ্গণে শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। কোথাও কোথাও পূজা উপলক্ষে প্রসাদ বিতরণ ও অন্যান্য ধর্মীয় আয়োজনও করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিশ্বকর্মা দেবতা নির্মাণ, কারিগরি ও শিল্পকর্মের দেবতা। তাই বিভিন্ন কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান, কারিগরি প্রতিষ্ঠান ও ব্যক্তিগত কর্মস্থলেও এদিন বিশেষভাবে পূজা-অর্চনা করা হয়।

Tag:
জনপ্রিয়

আপডেট সময়: ১২:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬