১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) পটুয়াখালী জেলা ইসলামিক ফাউন্ডেশন হলরুমে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.), ইসলামী সংগীত ও আলোচনা পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পটুয়াখালী জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মো. নাজমুল আহসান এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. সাইদুর রহমান খানের সঞ্চালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল।

অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলাম বরিশাল অঞ্চল টিমের সদস্য ও সাবেক পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মুহম্মদ শাহআলম, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী, জেলা নায়েবে আমীর মো. মোশাররফ হোসেন হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ওজিউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা শাখা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর মাওলানা আবুল বাশার এবং আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হিফজুল কোরআন ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা জাকির হোসাইন আজমী।

এ ছাড়া এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মেজর (অব.) প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনার, মাওলানা নুরুল আমীনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও উত্তম চরিত্র অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়ন করা গেলে ন্যায়, শান্তি ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

বক্তারা আরও বলেন, মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবনের শিক্ষা অনুসরণ করে সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.) ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়। দীর্ঘ আলোচনা পর্ব শেষে সমাপনী বক্তব্য, দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী সুধী সমাবেশ শেষ হয়।

Tag:

কলাপাড়ায় বাক প্রতিবন্ধী নারীকে শ্লী/লতা/হানি/র চেষ্টার ঘটনায় ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সং/ঘ/র্ষ

পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬