০৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের নতুন সভাপতি কাওসার, সাধারণ সম্পাদক এলিট

পটুয়াখালীর ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী মেয়াদের জন্য নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে “দৈনিক সমকাল” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মোঃ কাওসার সভাপতি এবং “দৈনিক কালের কণ্ঠ” এর উপজেলা প্রতিনিধি মু. সাইমুন রহমান এলিট সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যক্ষ সমর্থন ও সম্মতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত এই কমিটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের প্রতিক্রিয়ায় জানান, তারা গলাচিপা প্রেসক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং বস্তুনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশকে আরও বেগবান করতে একযোগে কাজ করে যাবেন।

Tag:

নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের অভিনন্দন

ঐতিহ্যবাহী গলাচিপা প্রেসক্লাবের নতুন সভাপতি কাওসার, সাধারণ সম্পাদক এলিট

আপডেট সময়: ১২:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬