০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে মা/দক, স/ন্ত্রা/স ও চাঁ/দাবা/জমুক্ত সদর ইউনিয়ন গঠনে নতুন সভাপতির অঙ্গীকার

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়ন শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

​সম্প্রতি উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল বাশার মোখলেচ এবং সাধারণ সম্পাদক নাজমুল মৃধার যৌথ স্বাক্ষরে ৫ সদস্য বিশিষ্ট এই নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।

​নবনির্বাচিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসিবুল ইসলাম (শান্ত), সিনিয়র সহ-সভাপতি হিসেবে সাকিব আহমেদ শিবলী, সাধারণ সম্পাদক হিসেবে মো. মাসুম আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রাশেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইমন মনোনীত হয়েছেন। অনুমোদনপত্রে আগামী ১৫ (পনের) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

​নতুন এই নেতৃত্ব ঘোষণার পর এলাকায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ লক্ষ্য করা গেছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে এলাকায় একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি দেউলী সুবিদখালী ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মীরা নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

​আলোচনা সভায় নবগঠিত কমিটির সভাপতি মো. হাসিবুল ইসলাম শান্ত বলেন, “নতুন এই কমিটির নেতৃত্বে দেউলী সুবিদখালী ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে। দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নতুন এই কমিটির মাধ্যমে এলাকায় সংগঠনের কার্যক্রম আরও প্রাণবন্ত হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Tag:

ডিজিটাল নিরাপত্তা ও তথ্য যাচাইয়ে বরিশালে ৩০ তরুণের “স্বাধীনতা বুটক্যাম্প” অনুষ্ঠিত

মির্জাগঞ্জে মা/দক, স/ন্ত্রা/স ও চাঁ/দাবা/জমুক্ত সদর ইউনিয়ন গঠনে নতুন সভাপতির অঙ্গীকার

আপডেট সময়: ০৯:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬