১১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৫-৯ সেপ্টেম্বর বরিশাল বিভাগের ইমাম প্রশিক্ষণ, আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হতে যাচ্ছে বরিশাল বিভাগের ইমাম প্রশিক্ষণ কর্মশালা ২০২৬। রংপুর, রাহশাহী ও খুলনা বিভাগের পর এবার ইমাম প্রশিক্ষণ গ্রহণ করবেন বরিশাল বিভাগের ইমাম-খতিবগণ।

লিডারশিপ, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিংয়ের মতো জাগতিক অথচ দাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রায় ২০টি ট্রপিকের ওপর এ বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। বরিশাল বিভাগের ৬টি জেলার নির্বাচিত ইমাম-খতিবদের জন্য শুরু হচ্ছে এই প্রশিক্ষণ। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের ইমামদেরকেও বিভাগ ভিত্তিক ইমাম প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

আপনার জন্মজেলা যা-ই হোক, আপনি যদি এই মুহূর্তে বরিশাল বিভাগের কোনো মসজিদের ইমাম/খতিব হয়ে থাকেন, তবে আমাদের এই কর্মশালায় আপনাকে স্বাগতম।

যেসব বিষয়ের ওপর প্রশিক্ষণ প্রদান করা হবে: আদর্শ ইমামের বৈশিষ্ট্য ও গুণাবলি, লিডারশীপ ও পার্সোনাল ডেভেলপমেন্ট, দাওয়া ও মনস্তত্ত্ব, ইমোশোনাল ইন্টিলিজেন্স, মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল, দাওয়ার ক্ষেত্রে মডার্ন টুলসের ব্যবহার ও ফ্যাক্ট চেকিং, ইসলামি চিন্তাধারা ও সমকালীন মতবাদ: পরিচিতি, প্রভাব ও বিশ্লেষণ, পাবলিক স্পিকিং, ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, সাইন্টিজম: ইসলাম ও বিজ্ঞানের সংঘাত, LGBTQ ও জে*ন্ডার ফিতনা: ভয়াবহতা ও জরুরি নিবেদন, সংশয়বাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলার উপায়, প্যারেন্টিং, দৈনন্দিন শরীরচর্চা : প্রয়োজনীয়তা ও অনুশীলন পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা।

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া: বর্তমানে বরিশাল বিভাগে কর্মরত ইমাম-খতিব, দাওরায়ে হাদিস, ফাজিল-কামিল অথবা ইসলাম বা আরবি বিষয়ে অনার্স/মাস্টার্স পাশ, নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে হবে। আবেদনকারীদের ভেতর থেকে পরীক্ষার ফলাফল, অভিজ্ঞতা, দাওয়া ও সামাজিক কাজে সম্পৃক্ততা ইত্যাদি বিবেচনা করে প্রশিক্ষাণার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচান করা হবে। নির্বাচিতদের প্রশিক্ষণের দিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সর্বশেষ পরীক্ষার সনদপত্র/নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট শুক্রবার। প্রশিক্ষণ চলবে আগামী ৫ সেপ্টেম্বর শনিবার হতে ৯ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত। ঢাকা আফতাবনগর, রোড নং- ৩ ব্লক এ, প্লট-৬২, প্রতিদিন সকাল ০৯টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Tag:

আগামী ৫-৯ সেপ্টেম্বর বরিশাল বিভাগের ইমাম প্রশিক্ষণ, আবেদনের শেষ তারিখ ২১ আগস্ট

আপডেট সময়: ০৮:৫৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬