৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গনে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আর.আই.এম অহিদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাও. মুফতি আবু বকর সিদ্দিক, বিশিষ্ট আলেম মাওঃ আবুল হাসান বোখারি, জেলা সহ-সভাপতি মোঃ সেলিম হাওলাদার, মাও. মো. নজরুল ইসলাম, মাস্টার আব্দুল হাকিম, জয়েন্ট সেক্রেটারি জাহিদ হাসান লিটন, শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওঃ ইলিয়াস আহমদ, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওঃ আলী আহসান রুহানি, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওঃ আনসার উল্লাহ, ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আমিন বিন সুলতান, মাওঃ আবুল বাশার জিহাদী, মাওঃ হেদায়েতুল্লাহ জেহাদী, মাস্টার সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ মাওঃ আব্দুর রব, মোঃ আবুল হোসেন, মোঃ মিল্লাত হাওলাদার ও মোঃ আব্দুল ওদুদ গোলদার প্রমুখ।
সমাবেশ শেষে সমাবেশস্থল থেকে গণমিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে লঞ্চঘাট চত্বরে গিয়ে শেষ হয়।
জালাল আহমেদ: 











