“কোন জাতি ধ্বংস করার জন্য রকেট বোমার প্রয়োজন হয় না, ওই জাতির শিক্ষাকে ধ্বংস করে দাও। দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার এই মহান বাণী বিগত ফ্যাসিষ্ট সরকার বাংলাদেশে প্রয়োগ করে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই ধ্বংসস্তুপ থেকে উত্তরণ পেতে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের আদর্শ সম্পর্কের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠান সুন্দর হয়। পিতামাতার পরেই শিক্ষকের স্থান এই কথাটি শিক্ষার্থীদের ধারণ করতে হবে’।”
আজ সোমবার (০৩ আগস্ট) সকাল ১১টায় পটুয়াখালী সরকারী কলেজ প্রফেসর’স লাউঞ্জে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট ও বানিজ্য মন্ত্রী,পটুয়াখালী-০১ আসনের মাননীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী একথা বলেন।
তিনি আরো বলেন, “পটুয়াখালী সরকারী কলেজের অবকাঠামোগত সকল ধরণের উন্নয়নের জন্য ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর নিকট চিঠি দেয়া হয়েছে।”
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মাহবুবা আখতারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আলী হায়দার, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক শাকির হোসেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ফরিদ হোসেন, রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জালাল উদ্দীন, জাতীয়তাবাদী ছাএদল কলেজ শাখার সহ-সভাপতি ছায়েম বিশ্বাস ও ছাত্র শিবিরের কলেজ শাখা সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা বিএনপি নেতা এ্যাড. তৌফিক আলী খান কবির, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.আল আমিন সুজন।
এর পূর্বে তিনি পটুয়াখালী সরকারী কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্ভোধন করেন। পরে আরেক কর্মসূচিতে দুপুর ১২টায় পটুয়াখালী পৌরসভা কার্যালয় পরিদর্শন ও বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা।
এর আগে সকাল ৮টায় সম্প্রতি প্রয়াত জেলা তাতী দলের সভাপতি রফিকুল ইসলাম জুয়েল ও সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলমের পরিবারের সাথে সাক্ষাৎ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











