জুলাই গণঅভ্যুল্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(০১ আগস্ট) সকাল ১০ টায় স্থানীয় লঞ্চঘাট চত্বর হতে গণমিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর নিউমার্কেটের প্রধান গেট চত্বরে গিয়ে মিছিল শেষ হয়।
সেখানে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট মো.নাজমুল আহসান এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারীর উপস্থাপনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বশার, জেলা ওয়েলফেয়াট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়াতের পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল নাহিয়ান ও জেলা ছাত্র শিবির সভাপতি কে এম তামিম।
গণমিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মোশাররফ হোসেন হাওলাদার, সহকারি সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওঃ হাবিবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি মো. ইদ্রিস সরদারসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই হত্যাকান্ডের বিচার নিশ্চিতসহ শহীদ ওসমান বিন হাদীর খুনীদের বিচার ত্বরান্বিত করতে হবে এবং গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য জোর দাবী জানান বক্তারা।
জালাল আহমেদ: 





