০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসায় টানা বৃষ্টির কারণে শ্রেণিকক্ষের ছাদ চুইয়ে পানি পড়লেও থেমে থাকেনি অর্ধবার্ষিক পরীক্ষা। ছাদ থেকে পড়া বৃষ্টির পানি এড়াতে শিক্ষার্থীদের এক হাতে ছাতা ধরে, অন্য হাতে কলম চালিয়ে উত্তরপত্র লিখতে হয়েছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জরাজীর্ণ শ্রেণিকক্ষের ছাদ দিয়ে টপটপ করে বৃষ্টির পানি পড়ছে। কয়েকজন ছাত্রী ছাতা মাথায় বসেই পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিকূল পরিবেশের মধ্যে তারা পরীক্ষা শেষ করেন।

জানা গেছে, রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত অর্ধবার্ষিক পরীক্ষার সময় এ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বর্ষা মৌসুমে প্রায়ই শ্রেণিকক্ষের ছাদ দিয়ে পানি পড়ে। ফলে পাঠদান ও পরীক্ষা পরিচালনায় নিয়মিত দুর্ভোগ পোহাতে হয়। এদিকে নির্মাণাধীন নতুন ভবনের কাজ এখনও শেষ না হওয়ায় সেটি ব্যবহার করা যাচ্ছে না।

কোটখালী ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজির আহমেদ বলেন, ‘যে কক্ষে পরীক্ষা নেওয়া হয়েছে সেটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি শ্রেণিকক্ষ। ভারী বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়তে শুরু করে। এতে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তবে নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে নতুন ভবনে শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে। তখন দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান হবে।’

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় পটুয়াখালী সদরে ১৯৪ জনের বৃত্তি লাভ; ১ম স্থানে সরকারি জুবিলী স্কুল

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা

আপডেট সময়: ০৮:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬