১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কীটতত্ত্ব বিভাগের (এন্টোমলজি) অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ: দা:) অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রার্থনা করায় ২১ জুন ২০২৬ তারিখ অপরাহ্ন থেকে অধ্যাপক ড. মো: আতিকুর রহমানকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মো: আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, সংবিধি ও বিধি-বিধান অনুসরণ করে উপাচার্যের অর্পিত দায়িত্বসমূহ পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধাও ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো: আতিকুর রহমান পবিপ্রবির কীটতত্ত্ব বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পবিপ্রবির নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: আতিকুর রহমান

আপডেট সময়: ০২:৩১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬