১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‍্যাব-৮ এর জালে আটক

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ১৫/০৬/২০২৬ইং তারিখ বিকেল থেকে পটুয়াখালী সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, একজন জাল টাকার চোরাচালানকারী ও অবৈধ মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তরে মহাসড়কের ঢালে অবস্থান নেয় এবং সন্দেহভাজন ব্যাক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জনৈক মোঃ আসাদুজ্জামানের দেখানো জায়গায় রক্ষিত তার হেফাজতে থাকা ৩০ (ত্রিশ হাজার) টাকার সমমূল্যের জাল নোট এবং পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তার দেখানো মতে টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১১ (এগারো) কেজি ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করে।

আটককৃত আসামীকে পটুয়াখালী থানায় জাল টাকা ও মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে আলাদা এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‌্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব বলে জানিয়েছেন মোঃ রাশেদুল আহসান, স্কোয়াড্রন লিডার, কোম্পানী অধিনায়ক, র‍্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‍্যাব-৮ এর জালে আটক

সারে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার জাল নোট সহ মাদক ব্যবসায়ী র‍্যাব-৮ এর জালে আটক

আপডেট সময়: ১০:৫১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬