০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‍্যাব-৮ এর জালে আ/টক

র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজি, মজুতদারি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

তারই ধারাবাহিকতায়, র‍্যাব-৮, সিপিসি-১,পটুয়াখালী ক্যাম্প, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ০৫/০৬/২০২৬ইং তারিখ সকালে দুমকী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঢাকা হতে যাত্রীবাহী বাসে করে অসাধু মাদক ব্যবসায়ী চক্র অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করে নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাবের একটি আভিযানিক দল লেবুখালী পাগলার মোড় এলাকায় অবস্থান নেয় এবং তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশী কার্যক্রম পরিচালনা কালে জনৈক মোঃ সুমন হাওলাদারের হেফাজতে থাকা লাগেজের মধ্যে রক্ষিত টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ০৮ (আট) কেজি ৪০০ (চারশত) গ্রাম গাঁজা উদ্ধার করে এবং গাঁজা বহনকারীকে আটক করে। আটক ব্যক্তির দেওয়া তথ্য মতে পরবর্তীতে তার অপর সহযোগী জামাল মৃধা’কে গ্রেফতার করে পটুয়াখালী দুমকি থানায় মাদকের নিয়মিত মামলা রুজু করার নিমিত্তে এজাহার দায়ের এবং উদ্ধারকৃত আলামতসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র‍্যাব-৮, বরিশাল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে র‍্যাব-৮, বরিশাল এর এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকেব বলে জানিয়েছেন র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রাশেদুল আহসান।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‍্যাব-৮ এর জালে আ/টক

আপডেট সময়: ০২:২০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬