০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনার তালতলী থানার ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত রাসেল র‍্যাব-৮ কতৃক গ্রেফতার

বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‍্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে ২০২৬ ইং তারিখ বিকেলে সিএমপি, চট্টগ্রাম এর বায়োজিদ বোস্তামী থানাধীন ফকিরপাড়া জামসেদ শাহ্ রোড এলাকা হতে অভিযান পরিচালনা করে বরগুনা জেলার তালতলী থানার ডাকাতি মামলার পলাতক অভিযুক্ত মোঃ রাসেল খান (২৬) পিতা মোঃ আইয়ুব আলী খান, মাতা- রাশেদা বেগম, সাং-বড় অংকুজানপাড়া, থানা তালতলী, জেলা বরগুনা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, মামলার বাদী স্থানীয় এনজিওতে চাকরি করে। ঘটনার দিন ২৮/০৪/২৬ ইং তারিখ রাতে বাদীর স্ত্রী ফোন দিয়ে জানায় তাদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। বাদী দ্রুত ঘটনাস্থলে গিয়ে জানতে পারে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অজ্ঞাতনামা একজন ডাকাত দলের সদস্য দরজায় নক করলে বাদীর স্ত্রী দরজা খোলার সাথে সাথে মাঙ্কি টুপি পড়া অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত দলের সদস্য বাদীর ঘরে প্রবেশ করে ঘরে থাকা সবাইকে দেশীয় অস্ত্রের দ্বারা ভয় ভীতি প্রদর্শন করে বাদীর ঘরে থাকা নগদ ২,৮৫,০০০ টাকা সহ প্রায় ২০ লক্ষ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। অতঃপর বাদী একটি ডাকাতি মামলা দায়ের করেন

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিএমপির চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য যে, গত ২৮/০৪/২০২৬ তারিখ সন্ধ্যায় ডাকাতির এই ঘটনার পর থেকেই র‌্যাব-৮, ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপর অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

বরগুনার তালতলী থানার ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত রাসেল র‍্যাব-৮ কতৃক গ্রেফতার

আপডেট সময়: ১২:২০:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬