০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিককে জরিমানা ও কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধোলাই মার্কেট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার দায়ে এক বরফকল মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে “ফাহিম মিনি আইস প্ল্যান্ট”-এর মালিক হারুন অর রশিদ (৪৯)-কে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কলাপাড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

অভিযানকালে প্রশাসন জানায়, বর্তমানে ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় মাছ ধরা, সংরক্ষণ ও বরফ সরবরাহ সংক্রান্ত কার্যক্রমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও বরফকল চালিয়ে মাছ সংরক্ষণ ও বিপণনে সহায়তা করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৭৭ দশমিক ৩৩০ কেজি করে চাল বিতরণ করছে, যাতে তারা বিকল্প সহায়তা পেতে পারেন।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

পটুয়াখালীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মালিককে জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময়: ০৭:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬