১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষের পক্ষে নারীদের ব্যাপক সাড়া 

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ১২:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৪৫৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখাল-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে দেশ নিরাপদে ছিল, দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে বিশেষ করে নারীদের নিরাপত্তাসহ নারী সমাজের ব্যাপক উন্নয়ন হয়েছে। শিক্ষা ক্ষেত্রে নারীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান ধানের শীষের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী।

তিনি আজ শনিবার বেলা ১১ টায় সুরাইয়া ভবনের সামনে পটুয়াখালী পৌরসভার নারী নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত সাইফুন আরা বায়জীদের পরিচালনায় নারীদের সাথে মতবিনিময়কালে এ আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের উপদেষ্টা মিসেস সুরাইয়া আক্তার চৌধুরী, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, পান্না মিয়ার কনিষ্ঠ কন্যা আতিয়া নুর বায়জীদ দিনা ও শারমিন জাহান। এ মতবিনিময়ে ধানের শীষের সমর্থনে পটুয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকার শত শত নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষের পক্ষে নারীদের ব্যাপক সাড়া 

আপডেট সময়: ১২:০৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬