১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী পরিদর্শনে সেনা প্রধান

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইনশৃঙখলা পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 

বুধবার (২৮ জানুয়ারি) ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে তিনি পটুয়াখালী সফর করেন।

সফরকালে সেনাপ্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা ১১ টার দিকে বিভাগীয় ও জেলা প্রশাসন, সামরিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নির্বাচনের সার্বিক নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। 

এ মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বরিশাল এরিয়া; সেনাসদর ও বরিশাল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী পরিদর্শনে সেনা প্রধান

আপডেট সময়: ০৯:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬