১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর ৪টি আসনে পোস্টাল ভোটার ১১ হাজার ৭০৫ জন

  • জালাল আহমেদ:
  • আপডেট সময়: ০৩:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৮১৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার চারটি আসন এলাকায় মোট পোস্টাল ভোটার ১১ হাজার ৭০৫ জন।

পটুয়াখালী জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী জেলার চারটি আসন এলাকায় পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন করেছেন ১১ হাজার ৭০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৩৭২ জন এবং নারী ভোটার ২ হাজার ১৩৩ জন।

পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে পোস্টাল ভোটার ৪ হাজার ৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৯২২ জন এবং নারী ৮২৪ জন।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে মোট পোস্টাল ভোটার ২ হাজার ৪৯৮ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৬৬ জন এবং নারী রয়েছেন ৪৩২ জন।

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মোট পোস্টাল ভোটার ২ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ৬২২ জন।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙাবালী) আসন এলাকায় মোট পোস্টাল ভোটার ১ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫৩৮ জন এবং নারী ভোটার ৪৫৫ জন।

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীর পাশাপাশি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত এবং নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরীজীবীগণ, জেল খানায় বা আইনি হেফাজতে আটক থাকা কোন ব্যক্তি যিনি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উল্লেখিত সংখ্যক ভোটাররা তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন। 

নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে নির্বাচনে সাদা রঙের প্রতীক সম্বলিত ব্যালট  এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার পাঠাচ্ছেন নির্বাচন কমিশন। পোস্টাল ভোটাররা নির্ধারিত নিয়মাবলী অনুসরন করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং  কর্মকর্তার ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠাবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ওহিদুজ্জামান মুন্সি। 

উক্ত পোস্টাল ভোট ১২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ শেষে একই সময় রিটার্নিং অফিসে গণনা হবে বলে রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানিয়েছেন। এ ভোট গণনার সময় সকল প্রার্থীদের এজেন্ট উপস্থিত থাকবে বলেও জানান তিনি।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালীর ৪টি আসনে পোস্টাল ভোটার ১১ হাজার ৭০৫ জন

আপডেট সময়: ০৩:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬