১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“আমাকে মনোনয়ন দিয়েছে তারেক জিয়া”- শহিদুল আলম তালুকদার

পটুয়াখালী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি শহিদুল আলম তালুকদার বলেছেন, “মনোনয়ন ঘোষণার আগে সবাই বলেছিলেন-ধানের শীষ প্রতীক যে পাবে আমরা তার সঙ্গে থাকবো। এখন মনোনয়ন ঘোষণার পর কেন বলছেন-এ মনোনয়ন মানি না? আমাকে মনোনয়ন দিয়েছেন তারেক জিয়া, বিরোধ না করে দলের সিদ্ধান্ত মেনে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করে এ আসনটি বিএনপিকে উপহার দিন।”

মঙ্গলবার দুপুরে বাউফল উপজেলা শহরের পাবলিক মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া-মিলাদে তিনি এ কথা বলেন। তিনি দাবি করেন, “এ আসনে বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে তিনিই পথ দেখিয়েছেন।” তাঁর ভাষায়, “আমাকে আপনারা না চিনলেও আসম ফিরোজ চেনে-আমি কে, কেমন।”

জামায়াত প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এখানে জামায়াত বড় ঘাঁটি করেছে। জামায়াতকে প্রতিহত করতে শহিদুল আলমকে লাগে না?” -তার এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা জবাব দেন, “লাগে!”

দোয়া-মিলাদে সাবেক এমপি আরও বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি আমাদের অভিভাবক। দেশের মানুষের অধিকারের জন্য তিনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি এখন সবার দোয়া প্রত্যাশা করেন।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব। উপস্থিত ছিলেন শহিদুল আলমের স্ত্রী সালমা আলম লিলি, বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, পৌর বিএনপির সহসভাপতি শাহজাহান হাওলাদার, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, জসিম উদ্দিন, ইমতিয়াজ রসুল পান্নু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক অলিউল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

“আমাকে মনোনয়ন দিয়েছে তারেক জিয়া”- শহিদুল আলম তালুকদার

আপডেট সময়: ০৫:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫