০১:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে ডা*কাতি, মা*দক, মা*তলামি সহ অ*বৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে গ্রে*ফতার-৭

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে পৃথক পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ মাছ ধরার জাল ব্যবহারের কারনে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে সজিব হোসেন (২৩) এবং সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে শনিবার (২৮ জুন) রাতে কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া মাতলামির কারনে পৌরশহর এলাকা থেকে রায়হান এবং শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়। অন্যদিকে, নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এবিষয়ে বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, “গ্রেফতারকৃতদের পৃথক পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।”

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

বাউফলে ডা*কাতি, মা*দক, মা*তলামি সহ অ*বৈধ জাল দিয়ে মাছ ধরার দায়ে গ্রে*ফতার-৭

আপডেট সময়: ০২:৫২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫