০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতা সাংবাদিক মিরনকে গুর*তর আহ*ত ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে জেলা যুবদলের মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলাম মিরনের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদে ও জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং বিচার দাবীতে পটুয়াখালী জেলা যুবদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় পটুয়াখালী জেলা শহরের বনানী মোড়ে জেলা যুবদলের মানববন্ধনে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌর বিএনপির সভাপতি ও দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো. শিপলু খান, সহ- সভাপতি মো. গোলাম রব্বানী, সহ- সভাপতি লিটন গাজী ও সহ- সভাপতি ইমরুল আহসান।

বক্তারা কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. জহিরুল ইসলাম মিরনের উপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। দ্রুত সময়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় না আনলে কঠোর কর্মসূচী করার হুশিয়ার করেন বক্তারা।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১২ টার দিকে সাংবাদিক ও যুবদল নেতা মিরনকে কুয়াকাটার তুলাতলী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী দেশী তৈরী রামদা, চাপাতি ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করে।

Tag:

ঝালকাঠি সদর হাসপাতালে এনসিডি কর্ণার উদ্বোধন করলেন জিয়াউদ্দিন হায়দার; উন্নত স্বাস্থ্যসেবার প্রত্যাশা

যুবদল নেতা সাংবাদিক মিরনকে গুর*তর আহ*ত ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে জেলা যুবদলের মানববন্ধন

আপডেট সময়: ০১:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫