১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ পালিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক হতে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ পটুয়াখালীর উপ-পরিচালক (উপ সচিব) জুয়েল রানা এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার পাপিয়া সুলতানা লিজা’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মো.খায়রুল ইসলাম মল্লিক, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়াল, লাউকাঠি ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াছ বাচ্চু, কমলাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, ভুরিয়া ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ, বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত মো: শিহাব, নারী উন্নয়ন কর্মী মাহফুজা ইসলাম ও শিক্ষার্থী তাইদুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সকলের দায়িত্ব রয়েছে। একটি উন্নত রাষ্ট্র গঠনে ও উন্নত জীবন এবং সকল নাগরিক অধিকার প্রাপ্তিতে সঠিক জন্ম নিবন্ধন অপরিহার্য। তাই, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদারসহ সবাইকে সঠিক জন্ম-মৃত্যু নিবন্ধন করতে সচেতন থাকার কথা বলেন বক্তারা।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আপডেট সময়: ১০:৫৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪