১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে সতর্কতা সংকেত

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ গভীর স্থল নিম্নচাপের কারনে পটুয়াখালীতে গত তিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গতকাল সকাল নয়টা থেকে আজ সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে আছে আমন ক্ষেত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

এদিকে গভীর স্থল নিম্নচাপের কারনে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা এবং বাতাসের তীব্রতাও অনেকটা বেড়েছে। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পটুয়াখালীর পায়রাসহ সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছধরা ট্রলার সমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

গভীর স্থল নিম্নচাপের কারনে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে সতর্কতা সংকেত

আপডেট সময়: ০২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪