০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে বসত ঘরে আগুন ও হামলাকারীদের বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ গত ৫ আগষ্ট পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব পারকার্তিকপাশা গ্রামে পূর্বশত্রুতার জেরে নজরুল ইসলামের পানের বরজ ও বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ও জড়িত দুর্বৃত্তদের বিচার দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

এ সময় ভুক্তভোগী রাশিদা বেগম বলেন, ৫ আগস্ট দূর্বৃত্তদের দেয়া আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। বর্তমানে আমাদের থাকার মত কোন স্থান নাই। ছেলে মেয়েদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেড়াচ্ছি। ভয়ে এলাকায় যেতে পারছি না। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।

ভুক্তভোগী মো. নজরুল ইসলাম জানান, ঘটনার দিন (৫ আগস্ট) বিকালে একই এলাকার সিদ্দিকুর রহমান, মামুন হাওলাদার, শহিদুল বয়াতি, সাইফুল সহ ১০-১২ জন দুর্বৃত্ত বাড়িতে ঢুকে বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে ভাইকে মারধর করে তার হাত-পা ভেঙ্গে দেয়। এ সময় আমি ও আমার ছেলে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে প্রানে রক্ষা পেলেও উক্ত দুর্বৃত্তরা আমাদের বাড়ীর ভিতরে ঢুকে প্রথমে আমার দুইটি পানের বরজে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে আমাদের ঘরও আগুনে পুড়িয়ে দেয়। দুর্বৃত্তরা যাবার সময় আমার ভাইয়ের ঘরটি কুপিয়ে তছনছ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। তাদের ভয়ে আজও বাড়ীতে যেতে পারি না। আমি আদালতে মামলা করেছি। থানায় তদন্তের জন্য গেছে। আমি প্রশাসানের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

Tag:

দুর্যোগ ঝুঁকি হ্রাসে আগাম প্রস্তুতিতে গলাচিপায় ‘কেয়ার অ্যালার্ট ফেজ-২’ প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে বসত ঘরে আগুন ও হামলাকারীদের বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

আপডেট সময়: ০৪:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪