০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে নিষিদ্ধ হলো সকল ধরনের রাজনীতি

মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: এবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ক্যাম্পাসে পেশাজীবী সংগঠনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ আগষ্ট) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান এক অফিস আদেশে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় আইন এর ধারা ৪৭ (৫) আনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং পেশাজীবী সংগঠন বন্ধ করা হলো। বিজ্ঞপ্তিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরবর্তী রিজেন্ট বোর্ডে অবহিতকরণ সাপেক্ষে এ আদেশ দেয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পবিপ্রবি রেজিস্ট্রার (অ.দা.) ড. এস এম হেমায়েত জাহান। এর আগে পবিপ্রবি’র প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা পদে ব্যাপক রদবদল করা হয়েছে।

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পবিপ্রবিতে নিষিদ্ধ হলো সকল ধরনের রাজনীতি

আপডেট সময়: ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪