০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবি’র আবু হানিফের শ্রীলঙ্কায় জাম্বুরিতে অংশগ্রহণ

মো: রিয়াজুল ইসলামঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শরীর চর্চা বিভাগের পরিচালক ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটসের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত জাম্বুরিতে অংশগ্রহণ করতে গিয়েছেন।

সূত্র জানায়, ২৮ জুলাই থেকে ০৬ আগস্ট শ্রীলঙ্কার ক্যারোলিনা সি বিচে প্রথম গ্লোবাল সিনিয়র সিটিজেন স্কাউট জাম্বুরি ২০২৪ অনুষ্ঠিত হবে। এই জাম্বুরিতে ৫০ টিরও বেশি দেশের সিনিয়র রোভার স্কাউট লিডারগন অংশগ্রহণ করবেন । বাংলাদেশ থেকে ১৪ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণ করবে। চীফ অফ কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মাহবুবা মরিয়ম। দেশের পতাকা বহন, স্কাউটিং কার্যক্রম পরিচালনা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের পরিচিতি বিশ্বকে জানান দেয়া হবে।

পবিপ্রবি শরীর চর্চা বিভাগের পরিচালক ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মুহাম্মদ আবু হানিফ (উডব্যাজার) সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, “২৮ জুলাই রোববার থেকে ৬ আগস্ট পর্যন্ত আমি শ্রীলঙ্কায় অবস্থান করবো। জাম্বুরিতে অংশগ্রহণের পাশাপাশি শ্রীলঙ্কার বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য্য ও ঐতিহাসিক স্থানসমুহ পরিদর্শন করব। গত বছর ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি দক্ষিণ কোরিয়াতে অংশগ্রহণ করেছিলাম। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে স্কাউটিং এর বিকল্প নেই। আমি মনে করি প্রতিটি মানুষেরই স্কাউটিং এ অংশগ্রহণ করা প্রয়োজন। এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।”

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পবিপ্রবি’র আবু হানিফের শ্রীলঙ্কায় জাম্বুরিতে অংশগ্রহণ

আপডেট সময়: ০১:৪৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪