১২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোটা ইস্যুতে কঠোর হুশিয়ারি প্রধানমন্ত্রীর

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে বলেন, “কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, তবে সহিংসতা করলে ছাড় নয়।” এছাড়া কোটা সংস্কার প্রশ্নে আদালতের রায় না আসা পর্যন্ত সরকারের কিছু করার নেই বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রবিবার (১৪ জুলাই) বিকেলে গণভবনে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, ২০১৮ সালে আন্দোলন ও সহিংসতার ঘটনায় বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম। কোটা বাতিল করায় সমস্যা হয়েছে বলেও মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, একবার তারা (শিক্ষার্থীরা) এ ধরনের আন্দোলন করছিলো। আন্দোলন তো না সহিংসতা। ভাংচুর, অগ্নিসংযোগ করেছিলো। তখন আমি বিরক্ত হয়ে বলেছিলাম সব কোটা বাদ দিয়ে দিলাম। তখনই বলেছিলাম যে কোটা বাদ দিলে দেখেন কী অবস্থা হয়। এখন দেখেন কী অবস্থা তৈরি হয়েছে। তিনি বলেন, “যারা আন্দোলন করছে তারা আইন মানবে না, আদালত মানবে না আইন মানবে না। সংবিধান কী তা তারা চেনে না। একটা সরকার কীভাবে চলে তা সম্পর্কে আন্দোলনকারীদের কোনো জ্ঞানই নেই।”

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সংবিধান কী বলে তা তাদের জানা উচিত। এখন আদালত তাদের সুযোগ দিয়েছে। তারা আদালতে যাক। কিন্তু তারা আদালতে না গিয়ে রাজপথে দাবী আদায় করতে চায়।” তিনি বলেন, “কোটার সমাধান আদালতের মাধ্যমেই হতে হবে। আদালতের রায় মানতে হবে। আর যদি না মানে তাহলে কিছু করার নেই। তারা রাজপথে আন্দোলন করতেই থাকবে করুক। তবে ধ্বংসাত্মক কিছু করতে পারবে না। তারা যদি কাউকে আঘাত করতে চায়। পুলিশের ঘাড়িতে হামলা করতে চায় তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে এখানে আমার কিছু করার নেই।”

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

কোটা ইস্যুতে কঠোর হুশিয়ারি প্রধানমন্ত্রীর

আপডেট সময়: ০১:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪