১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে ৩ মাসের কারাদন্ড!

মো: রিয়াজুল ইসলামঃ পটুয়াখালীর বাউফলে মামুনুর রশিদ ফেরদৌস (৩৯) নামের এক শিক্ষককে তিন মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতিক কুমার কুন্ড। দন্ডপ্রাপ্ত মামুনুর রশিদ ফেরদৌস কাছিপাড়া ইউনিয়নের কারখানা দারুল ইসলাম আলিম মাদ্রাসার আরবি বিষয়ের প্রভাষক।

মঙ্গলবার পোনাহুরা ইসলামিয়া নেছারিয়া সিনিয়র মাদ্রাসায় আলিম আরবী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে মামুনুর রশিদ ফেরদৌস অনুমতি ছাড়া পরীক্ষা হলে প্রবেশ করে একটি কক্ষে গিয়ে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলেন। এসময় ওই কেন্দ্রের ট্যাগ অফিসার ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুম বিল্লাহ তাকে হাতেনাতে আটক করেন এবং মোবাইল ফোনটি জব্দ করেন। এখবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক কুমার কুন্ড ঘটনাস্থলে গিয়ে তাকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ওই শিক্ষককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

Tag:
জনপ্রিয়

দুর্গোৎসবের প্রস্তুতি, মির্জাগঞ্জের সুবিদখালী বাজার পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র, সম্পাদক সুব্রত সাহা

বাউফলে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষককে ৩ মাসের কারাদন্ড!

আপডেট সময়: ০২:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪