০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন ভূরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়

সাউথ বিডি নিউজ ২৪ ডেস্কঃ পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার কমলাপুর ও ভূরিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয় শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার (০৬ জুন) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা এবং ভূরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মোল্লা-কে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) নূর কুতুবুল আলম। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে। গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন। ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনি সবার জন্য, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে কমলাপুর এবং ভূরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী স্থানীয় সরকারের উপ-পরিচালক জুয়েল রানা, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জিব দাস, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজাসহ অন্যান্যরা। এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

Tag:

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সেইভ করুন:

আমাদের সম্পর্কে জানুন:

South BD News 24

South BD News 24 is committed to publish the daily news of South Bengal based on authenticity, honesty and courage...

কুয়াকাটায় ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু

শপথ নিলেন ভূরিয়া ও কমলাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয়

আপডেট সময়: ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪